মালদা

বৈষ্ণবনগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ৬ বছরের শিশুর

ট্রাক্টরের নিচে পরে মৃত্যু হল ৬ বছরের শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানার চকসেহেডি গ্রামের বিশ্বাসপাড়া সড়কে। মৃতের নাম আদিজ শেখ(৬)। বাবা ইউসুর শেখ। বাড়ি বৈষ্ণবনগরের চকসেহেডি-এর বিশ্বাসপাড়ায়। জানা যায়, বাচ্চাটি ওই রাস্তায় খেলছিল। সেই সময় ট্রাক্টরের নিচে পরে যায় সে। তার মাথার উপর দিয়ে ট্রাক্টর চলে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে বেদরাবাদ প্রাথমিক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ট্রাক্টরটি আটক করেছে এবং ঘটনার তদন্ত করছে। ড্রাইভার পলাতক।
        
        স্থানীয় বাসিন্দা বাবর শেখ জানান, ট্রাক্টরের নিচে পরে তার মাথা থেঁতলে যায়। তারপর তারা তাকে বেদরাবাদ হাসপাতালে নিয়ে আসে। তারপর পুলিশে খবর দেয়।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন। 
https://www.youtube.com/embed/KfnZFN9yzAg